ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যার ঘটনায় আরো চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গত ২০ অক্টোবর সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আজাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুদিন পর নিহতের ভাই ২২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর পরই হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার মামলার এক আসামিসহ আরো তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সরাইল থানার ওসি গিয়াস উদ্দীন।
গ্রেপ্তাকৃতরা হলেন- হত্যা মামলার ১৪ নম্বর আসামি শরীফ, সন্দেহভাজন নাসির উদ্দিন, বাবু হোসেন ও আলিফ।
বিডিনিউজ টোয়েন্টিএফার ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৪ ঘ.
bdnews24