২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার: তিন লিবীয়সহ ৪ জন রিমান্ডে

রাজধানীর লেকশোর হোটেল থেকে গ্রেপ্তার হওয়া তিন লিবীয় ও এক বাংলাদেশি নারী মডেলকে জিজ্ঞাসাবাদে ছয় দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লেকশোর হোটেল থেকে গ্রেপ্তার হওয়া তিন লিবীয় ও এক বাংলাদেশি নারী মডেলকে জিজ্ঞাসাবাদে ছয় দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। ওই চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল বাশার ১০ দিনের হেফাজত চেয়েছিলেন। শুনানি শেষে আদালথ ছয় দিনের হেফাজত মঞ্জুর করে। বনানীর ওই হোটেল থেকে মঙ্গলবার ৬৮৪টি বাংলাদেশি পার্সপোর্ট, ১ লাখ ৮১ হাজার ডলার ও প্রায় ১১ লাখ টাকাসহ ওই চার জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, লিবিয়ার নাগরিকরা মোবারক, সামির ও আমারা মাহমুদ এবং বাংলাদেশি নাগরিক প্রিয়াংকা। এ ঘটনায় গুলশান থানায় ১৯৪৭ সালের বৈদাশিক মুদ্রা পাচার নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় মামলা করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এএল/১৭২৮ ঘ.