নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিল্প প্রতিষ্ঠান থেকে ফিলিপাইনের নাগরিক মিলওয়েল মার্কোডার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি ফতুল্লার বিসিক শিল্পনগরীতে রপ্তানীমুখী এমএস ডাইংয়ের ল্যাব ব্যবস্থাপক ছিলেন। ২০০৭ সাল থেকে এ ডাইং কারখানায় কর্মরত ছিলেন তিনি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এমএস ডাইংয়ে একটি কক্ষের দরজা ভেঙ্গে ভেতর থেকে মিলওয়েলের লাশ উদ্ধার করা হয়েছে।
“তার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৩ ঘ.
bdnews24