২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ রফিকুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সাংসদ এবং আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ এবং আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুলের অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা প্রয়াত এই আওয়ামী লীগ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান রফিকুল আনোয়ার। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দুপুরে জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই সাংসদের প্রথম জানাজা হয়। পরে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সাবেক এই সাংসদের আত্মার শান্তি কামনা করে মোনাজাতেও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬৫০ ঘ.