২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। প্যান্ট, গেঞ্জি ও কেডস পরা ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে ওসি আরো বলেন, “সকালে হাঁটতে বের হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে অথবা অন্য কোন কারণে এ যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।” “ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে, ” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩১৯ ঘ.