২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা নদী থেকে ৫০০ মিটার জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ৫০০ মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ৫০০ মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। হাটহাজারী উপজেলার মাদুনা ঘাট এলাকা থেকে রাউজানের আজিমের ঘাট এলাকায় বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়েছে। মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হওয়ায় এ নদীকে মাছের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এ এলাকার ৮০০ মৎস্যজীবী পরিবারকে ভিজিএেফর আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হালদা নদীতে মাছ না ধরে বিকল্প পেশার জন্য প্রায় ৬৫০ পরিবারের মধ্যে ৬৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১২০৭ ঘ.