২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আবারো খুন

সাংবাদিক খুনের পরদিনই নরসিংদীতে সন্ত্রাসীরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নরসিংদী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক খুনের পরদিনই নরসিংদীতে সন্ত্রাসীরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নরসিংদী-ডাঙ্গা সড়কের বড় ব্রিজ এলাকায় বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৩০) নরসিংদী সদর উপজেলার ভুইয়ম বেলাব গ্রামের সালাউদ্দিন সালুর ছেলে। এর আগে সোমবার রায়পুরায় এক রাজনৈতিক নেতাকে সন্ত্রাসীদের হাতে খুন হন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার রায় জানান, আল আমিন তার বাড়ি থেকে ডাঙ্গা বাজার যাওয়ার পথে ৪/৫ জন সন্ত্রাসী পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করে রাস্তায় লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১১২ ঘ.