পটুয়াখালী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার কাউখালী বেড়িবাঁধ এলাকা থেকে বশিরের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি এস এম মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাত বিচ্ছিন্ন ও মাথা দ্বিখন্ডিত অবস্থায় বশিরের লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার এসআই মোতালেব হোসেন জানান, এঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম ছয় জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
তবে আসামীদের নাম জানাতে রাজি হয়নি পুলিশ।
বশির ছোট বাইশদিয়ার হরিদ্রাখালী এলাকার বাদশা হাওলাদারের ছেলে। তিনি কাউখালী বেড়ি বাঁধের পাশে দুই সন্তান ও স্ত্রীসহ বসবাস করতেন
নিহতের ছোট ভাই ফিরোজ বলেন, মঙ্গলবার রাত ন’টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর বশির আর ফেরেননি। সকালে পার্শ্ববর্তী আজম খানের মাছের ঘের সংলগ্ন বেড়ি বাঁধের খেজুর গাছের ঝোপের মধ্যে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৭৩৯ ঘ.
bdnews24