২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৬২ মণ জিরাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

যশোরের শার্শায় ভারত থেকে চোরাই পথে আনা ৬২ মণ জিরাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

বেনাপোল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় ভারত থেকে চোরাই পথে আনা ৬২ মণ জিরাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদুল আজহার চার দিন আগে মঙ্গলবার রাতে উপজেলার নাভারন রেলবাজারে অভিযান চালিয়ে টিপু আহমেদ (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে শার্শা থানার এসআই এ কে এম ফারুক হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক জিরার বাজার মূল্য ১০ লাখ টাকা, যা চোরাই পথে এনেছিলেন টিপু। টিপু শার্শা উপজেলার নাভারন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের অলিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/১৬৫৫ ঘ.