২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবক খুন

সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবকের লাশ পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবকের লাশ পেয়েছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বুধবার সকালে স্থানীয়রা খবর দিলে সেতুর পশ্চিম সংযোগ সড়কের বাগবাটি এলাকার একটি পুকুরপাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। “ওই যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।” দুপুরে লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/১৬২২ ঘ.