২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হল-মার্ক শ্রমিকদের নিয়ে সমাবেশ

সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের চৌহদ্দির ভিতরে শ্রমিকদের নিয়ে সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সাভার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের চৌহদ্দির ভিতরে শ্রমিকদের নিয়ে সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। বুধবার সকালে হলমার্ক গ্রুপের কারখানা কম্পাউন্ডের মাঠে এ সমাবেশ থেকে বোনাস ও বকেয়া ওভারটাইম পরিশোধের পাশাপাশি ভাঙচুর-অবরোধের মতো কর্মকাণ্ড থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান জানানো হয়। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার শ্রমিকদের উদ্দেশে বলেন, “কারখানায় কোনো ভাঙচুর, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সংসদীয় উপ-কমিটির সভাপতি ই¯্রাফিল আলমের সাথে কথা হয়েছে, শিগগিরই হলমার্ক গ্রুপে প্রশাসক নিয়োগ করা হবে।” বৃহস্পতিবার আগস্ট মাসের অভারটাইম বিল এবং চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে জানিয়ে তিনি বলেন, “সকাল ৮টার মধ্যে সবাইকে কারখানায় উপস্থিত থাকতে হবে।” অন্যদের মধ্যে জাতীয় গামের্ন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, বাংলাদেশ সংযুক্ত গামের্ন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মণ্ডল, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল গনি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক (লেবার) সাইফুল ইসলামও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে হলমার্ক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৫২৫ ঘ.