ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর লেকশোর হোটেল থেকে মঙ্গলবার রাতে তিন লিবীয় নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তাদের কাছে ৬৮৪টি বাংলাদেশি পার্সপোর্ট, ১ লাখ ৮১ হাজার ডলার ও প্রায় ১১ লাখ টাকা পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত লিবীয় নাগরিকরা হলেন, মোবারক, সামির ও আমারা মাহমুদ। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া প্রিয়াংকা মডেল বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ও পার্সপোর্ট জমা নিয়েছে চক্রটি।
এ চক্রটি বিভিন্ন উপায়ে বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে লিবিয়া পাঠিয়ে সটকে পড়ে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪৪১ ঘ.
bdnews24