২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক বিরোধের জেরে ভাইকে খুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হতে খুন হয়েছে বড় ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নড়াইল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হতে খুন হয়েছে বড় ভাই। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার আড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক শেখ ওই গ্রামের আক্তার শেখের ছেলে। ওসি জানান, বেশ কিছুদিন ধরে রফিকের সঙ্গে তার ছোট ভাই দেলোয়ার শেখের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে দেলোয়ার বড় ভাই রফিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৪ ঘ.