বেনাপোল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় মেয়েকে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রূপা (২৫) শিশু আরজিনাকে (৭) বিষ খাইয়ে হত্যা করেন বলে জানায় পরিবারের সদস্যরা।
শার্শা থানার এসআই এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জেরে রূপা তার সতিনের মেয়েকে মুখে জোর করে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। এ সময় গ্রামের লোকজন রূপাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে আরজিনার বাবা আয়ুব হোসেন বাদি হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এসইউ/১৩৪৩ ঘ.
bdnews24