২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. ফরিদ (২০) কুমিল্লার নাঙ্গলকোটের সাহেদাপুর এলাকার আবুল খায়েরের ছেলে। নিহত আরেকজন মো. সোহেলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে আন্দরকিল্লার পাথরঘাটা এলাকায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ফরিদ। আর রাত সাড়ে ৯টায় সোহেল ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বেড়ার ঘরে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারাত্মক আহত অবস্থায় দু’জনকে হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১১৫৮ ঘ.