২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় র‌্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ একজন নিহত

চাঁদপুরের কচুয়ায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় বড় জামাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়ায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় বড় জামাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মঙ্গলবার রাত আড়াইটায় কচুয়া-সাচার সড়কের মেঘদাইর এলাকায় জামাল ও তার লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন টহলরত র‌্যাব-১১ সদস্যদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় সঙ্গীদের গুলিতে জামাল নিহত হয়। নিহত বড় জামাল (৪০) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে কচুয়া থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এসইউ/১১১২ ঘ.