গাইবান্ধা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার নাকবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছার রহমান (৩৫) উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, মাদারগঞ্জ হাট থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর-বড়দরগাঁ সড়কের নাকবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আনিছারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্র্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২৩৫ ঘ.
bdnews24