২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পনেরো লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে পনেরো লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তান এলাকা থেকে পনেরো লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহরুখ হোসেন রনি (২৭), আফারুল করিম (২৪) ও সাইফুল ইসলাম (৫০) জাল টাকা বেচা-কেনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে গুলিস্তানের জিপিও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে এক হাজার টাকা মূল্যের দেড় হাজার জাল নোট পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১০৫৮ ঘ.