সাভার, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পলিথিন ব্যাগের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম (১৯) কাকাবর খেয়াঘাট এলাকার লেহাজ উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি ৮/১০ দিন আগের। শহিদুলকে হত্যার পর পলিথিনের বড় ব্যাগে ভরে জঙ্গলের ভিতর ফেলে যায় দুর্বৃত্তরা।
জঙ্গল থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী লাশটি দেখতে পায়। পরে রাত ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
নিহতের বাবা লেহাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, তার ছেলের কোনো শত্রু ছিল না। সে এলাকায় কৃষিকাজ করত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৪ ঘ.
bdnews24