২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল

দুর্গা পূজা উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন¦য় সেল’ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা পূজা উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন¦য় সেল’ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ৩১৬ নম্বর কক্ষে এই সেল স্থাপন করা হয়েছে। সেলের টেলিফোন ন¤¦র ৭১৬৮২৩৪ এবং ফ্যাক্স ন¤¦র ৭১৬২৭৫৩। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই সেলের কার্যক্রম তদারক করবেন। আর সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক)। ২৪ ও ২৫ অক্টোবর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই সেলের দায়িত্বে থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. তৌফিক আল মাহমুদ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রাপ্ত তথ্য নথিভুক্ত করে অতিরিক্ত সচিবকে জানাবেন বলে তথ্যবিবরণীতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৫৩ ঘ.