শেরপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের রঘুনাথে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ৪০ রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে বাসে তল্লাশি চালিয়ে ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. মাযহারুল করিম জানান, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে কিছু অবৈধ মালামাল যাচ্ছে এমন খবরে পুলিশ বাসে তল্লাশি চালায়।
এ সময় ‘মাওলানা ইদ্রিস আলী, কাটাবন রোড়, ঢাকা’ লেখা দু’টি কার্টন থেকে ৪০ রাউন্ড গুলি ও ১৫টি প্লস্টিকের পাত্রে থাকা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/১৭৪৮ ঘ.
bdnews24