২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার ঘোষণা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সফল নারী উদ্যোক্তাদের কর্মকা-ের স্বীকৃতি হিসেবে এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সফল নারী উদ্যোক্তাদের কর্মকা-ের স্বীকৃতি হিসেবে এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক এসএম নূরুল আলম শাহীন জানিয়েছেন, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা এবং আজীবন সম্মাননা পুরস্কার এই চারটি বিভাগে নারী উদ্যোক্তাদের কাছে থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এজন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের নির্ধারিত ফরম এসএমই ফাউন্ডেশন কার্যালয় এবং ফাউন্ডেশনের ওয়েবসাইটে িি.িংসবভ.ড়ৎম.নফ পাওয়া যাবে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, নাসিব, দেশের সকল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সকল ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি থেকেও বিনামূল্যে এ ফরম সংগ্রহ করা যাবে। আগামী ডিসেম্বর মাসে সফল নারী উদ্যোক্তাদের মাঝে এ পুরস্কার দেয়া হবে। এর আগে এসএমই ফাউন্ডেশন ২০০৮ ও ২০১০ সালে দুই দফায় ১১ জন সফল নারী উদ্যোক্তাকে পুরস্কার দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭০২ ঘ.