২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, বাসচালক কালু শেখ (৩০) ও বাসযাত্রী সাইদুল ইসলাম (৩২)। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, তাঁত কাপড় ব্যবসায়ীরা উল্লাপাড়ার বালসাবাড়ি এলাকা থেকে একটি বাসে করে টাঙ্গাইলের করটিয়া হাটে যাচ্ছিলেন। নলকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পথে বাসের চালক কালু শেখ ও সাইদুল ইসলাম মারা যান। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০৪ ঘ.