২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরিত্যক্ত একটি ঘর থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 07:03 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরিত্যক্ত একটি ঘর থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী গ্রাম থেকে এ প্রাণীগুলো উদ্ধার করা হয়। সোনারগাঁও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এগুলো মেছো বাঘের বাচ্চা। এখন আর সচরাচর দেখা যায় না এই প্রাণীকে। বাঘের বাচ্চাগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ জানান, কোনাবাড়ী গ্রামের ইব্রাহীম হাজীর ছেলে আমির হোসেন রানার একটি পরিত্যক্ত ঘরে মেছো বাঘের বাচ্চাগুলোর চেঁচামেচি শুনতে পায় পরিবারের লোকজন। ঘরের তালা খোলার সঙ্গে সঙ্গেই মা মেছো বাঘটি দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় ওই ঘর থেকে তিনটি বাচ্চা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০৫৪ ঘ.