২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ নভেম্বর সংসদ বসছে

জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন বসছে আগামী ১৪ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন বসছে আগামী ১৪ নভেম্বর। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার নবম সংসদের এ অধিবেশন ডেকেছেন। এটি হবে চলতি বছরের চতুর্থ ও শেষ অধিবেশন। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, ১৪ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১৯ সেপ্টেম্বর সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। বিএনপি এই অধিবেশনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিল তোলার দাবি জানালেও সংসদে যোগ দেয়ার কোনো ঘোষণা এখনো দেয়নি। দশ কার্যদিবসের সংক্ষিপ্ত চতুর্দশ অধিবেশনে তোলা ২২টি বিলের মধ্যে ১৩টি পাস হয়। এছাড়া কার্যপ্রণালী বিধিতে পাওয়া ৩০৩টি নোটিশের মধ্যে ১৫টি গৃহীত হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আসা ৮৪টি প্রশ্নের মধ্যে সম্পূরকসহ ৪৩টি প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৪৫ ঘ.