২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

টাঙ্গাইল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দাপনাজোর লেভেল ক্রসিং এর কিছুটা উত্তরে এ দুর্ঘটনায় নিহত নারী ও শিশুর পরিচয় জানাতে পারেনি পুলিশ। লেভেল ক্রসিং এর গেটম্যান আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুজন নিহত হয়। বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০২৩ ঘ.