২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীর গতি

মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত যানজট সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কুমিল্লা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত যানজট সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মশিউর রহমান জানান, পূজা ও ঈদে ঘরমুখো যাত্রী বেড়ে যাওয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে। এছাড়া উত্তরাঞ্চল থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে আসা কোরবানী পশুবহনকারী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় পরিস্থিতি এই জটিল আকার ধারণ করেছে। যানবাহনের চালকরা জানান, রোববার ভোর থেকেই মহাসড়কের ওই অংশে যানজট শুরু হয়। দুপুরে দিকে তা কাটতে শুরু করলেও গাড়ি চলতে খুবই ধীর গতিতে। স্বল্প সংখ্যক হাইওয়ে পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে উঠেছে বলে ওসি মশিউর জানান। যাত্রীরা জানান, সকালে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আসতেই ৭ ঘণ্টা ও চট্টগ্রাম থেকে কুমিল্লা পৌঁছাতে ৫ ঘণ্টার বেশি সময় লেগে যায়। উত্তরাঞ্চল থেকে আসা গরুর বেপারী আবদুল রহিম জানান, জটে আটকা পড়ায় গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ফলে সঙ্গে থাকা খড় ও গো-খাদ্য শেষ হয়ে যাওয়ায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। মেঘনা ও গোমতী সেতু সংস্কারের কারণে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সেতু বন্ধ রাখায় রোববারও এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪০০ ঘ.