২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরের নতুন চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান

মংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর এম. হাবিবুর রহমান ভূঁইয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর এম. হাবিবুর রহমান ভূঁইয়াকে।

ওইপদে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর আবুল কালাম আজাদকে প্রত্যাহার করে তাকে মূল কর্মস্থলে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এই পদে নিয়োগ ও প্রত্যাহার করা হয়। এছাড়া একইদিন প্রশাসনের বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশলী উপদেষ্টা পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা কর্নেল আশফাকুল ইসলামকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওইপদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্নেল ইলিয়াস হোসেন।

এছাড় জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা মেজর মাহবুবুর রহমানকেও তার মূল কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয় সশস্ত্র বাহিনী বিভাগে।

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব শংকুর চন্দ্র বসুকে পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা বিভাগের উপসচিব রফিকুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর একান্ত সচিব হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব প্রদীপ কুমার দাস। এর আগে উপনেতার একান্ত সচিব হাসানুজ্জামান কল্লোলকে রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারীকে গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।

বিসিএস প্রশাসন একাডেমীর উপসচিব পদে প্রেষণে থাকা উপসচিব কাজী মুহাম্মদ মনজুরে মুকশেদকে প্রত্যহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব আলেয়া আক্তারকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতির পর তাকে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রফিকুল আলমকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ওইপদে নতুন নিয়োগ পেয়েছেন সাভার সেনানিবাসের ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদুর রহমান খান।

বান্দরবান সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন তিবরিজিকে চট্টগ্রামে আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।

এছাড়া যশোর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মাছুমার রহমানকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।