২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নারীর মৃত্যু

নগরীর বন্দর থানা এলাকায় সড়কের পাশে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

নগরীর বন্দর থানা এলাকায় সড়কের পাশে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বেলা ১টার দিকে আকমল আলী রোড এলাকার জেলেপাড়ায় অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ৫০ বছরের ওই নারীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকমল আলী রোড এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, “আহত অবস্থায় রাস্তার পাশে এই মহিলা পড়ে ছিল।”

ওই নারীর মুখ ও মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।