২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ডিন নির্বাচনে নীলদলের নিরঙ্কুশ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীলদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীলদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

১০টি অনুষদের ৭টিতেই জয়ী হয় নীলদলের প্রার্থীরা। অপরদিকে ২টিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল।

আইন অনুষদে সাদাদলের ড. তাসলিমা মনসুর বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন।

বুধবার ডিন নির্বাচনের কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ভোট গ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করেন।

নীলদলের বিজয়ী শিক্ষকরা হলেন, বিজ্ঞান অনুষদে ইউসুফ আলী মোল্লা, বিজনেস স্টাডিজ অনুষদে শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে ফরিদ উদ্দীন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদে ইমদাদুল হক, চারুকলা অনুষদে সৈয়দ আবুল বারাক আলভী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ড. এএসএম মাসুদ কালাম, ইঞ্জিনিয়ারি অ্যান্ড টেকনোলজি অনুষদে ড. মুহাম্মদ সেকুল ইসলাম।

অপরদিকে সাদাদলের জয়ী শিক্ষকরা হলেন, কলা অনুষদে অধ্যাপক সদরুল আমিন ও ফার্মেসী অনুষদে সাইফুল ইসলাম।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভিন্ন অনুষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।