২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কভার্ডভ্যান চাপায় নিহত ১

নারায়ণগঞ্জ শহরের খানপুর মোড়ে কভার্ডভ্যান চাপায় এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

নারায়ণগঞ্জ শহরের খানপুর মোড়ে কভার্ডভ্যান চাপায় এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।

বুধবার শহরের কুমুদিনী এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. আসাদ উল্লাহ (৩২) রংপুর জেলার অন্দর দীঘিরপাড় এলাকার আবুল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে রংপুর থেকে ট্রাকভর্তি করে জুট নিয়ে শহরের কুমুদীনিতে আসে আসাদ উল্লাহ।

এসময় ট্রাকের চাকার নিচে যোগান (কাঠ) দেয়ার সময় পেছন থেকে অপর একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।