২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা দূষণ, ২ কারখানাকে জরিমানা

শীতলক্ষ্যা নদী দূষণের জন্য নারায়ণগঞ্জে দু’টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের জন্য নারায়ণগঞ্জে দু’টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার আড়াইহাজার উপজেলার উদয়ন বোর্ড অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বর্ণালী টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডকে প্রায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, গত দু’বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই উদয়ন মিলটি উৎপাদনে আছে। এ কারখানায় কোনো ইটিপি নেই। এজন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ সরকারকে ২১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বর্ণালী কারখানার ইটিপিতে ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে ৯ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মুনীর চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০০৯ ঘ.