২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে স্কুলছাত্রীর ছবি তুলে প্রচার, গ্রেপ্তার ১

গোপনে এক স্কুলছাত্রীর একান্ত মুহূর্তের ছবি মোবাইল ফোনে তুলে তা প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপনে এক স্কুলছাত্রীর একান্ত মুহূর্তের ছবি মোবাইল ফোনে তুলে তা প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গোলাকান্দাইল এলাকা থেকে সুজন মিয়া (১৮) নামে ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন। এই কাজে সুজনের সহযোগী জুবায়েরকে পুলিশ খুঁজছে বলে ওসি জানান। সুজন গোলাকান্দাইল গ্রামের মনির হোসেনের ছেলে, জুবায়েরের বাবার নাম মিলন মিয়া। পুলিশ কর্মকর্তা আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই তরুণ মজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর ছবি মোবাইল ফোনে তুলে তা ব্লু টুথের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিচ্ছিল। সুজনের মোবাইল ফোনে ওই ছাত্রীর একাধিক ছবি পাওয়া গেছে বলে ওসি জানান। সুজন ও জুবায়েরের বিরুদ্ধে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪০ ঘ.