২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মসলা দোকানের জরিমানা

খোলা অবস্থায় মসলা বিক্রির দায়ে নগরীর ফকিরহাটের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা অবস্থায় মসলা বিক্রির দায়ে নগরীর ফকিরহাটের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এসএম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি, গুণগত মান না থাকা, খোলা ও বস্তায় বিক্রি করার অপরাধে ওই এলাকার থ্রি স্টার নামে কারখানাটিকে জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০২ ঘ.