২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্র ও গুলি উদ্ধার

সিলেটের টুলটিকর এলাকা থেকে দুটি ওয়ান শ্যুটার গান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সিলেট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের টুলটিকর এলাকা থেকে দুটি ওয়ান শ্যুটার গান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৯ এর উপ পরিদর্শক ইদ্রিস আলী জানান, টুলটিকর এলাকায় অভিযান চালিয়ে সিলেট-কানাইঘাট সড়কের উপর থেকে দুইটি ওয়ান শ্যুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলি শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৫ ঘ.