নাটোর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত আমেনা বেগম (৬৫) সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেমুখ নওদাপাড়া গ্রামের শমসের আলীর স্ত্রী।
হামলায় শমসের আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী বিজলী বেগমও (৩৫) আহত হয়। তাদের সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ওসি এ এস এম ফায়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শমসের আলীর সঙ্গে একই গ্রামের প্রতিবেশী আহম্মদ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স¤প্রতি আহম্মদ আলী লোকজন নিয়ে শমসের আলীর জমির গাছ কাটে। এ ব্যাপারে শমসের আলী সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
শনিবার সকালেও আহম্মদ আলী দলবল নিয়ে কাটা গাছগুলো ওই জমি থেকে সরাতে চাইলে শমসের ও তার ছেলে বাধা দেন। এ সময় আহম্মদের নেতৃত্বে জাহিদুল, নাসির ও হবিবর ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় শমসেরের আমেনা বেগম এগিয়ে এলে তাকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯২১ ঘ.
bdnews24