ঝিনাইদহ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লাঙ্গলবাঁধ বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার ব্রিগেড স্টেশনের সাব অফিসার হাসমত আলী জানান, রাত ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা।
“২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায় ফায়ার ব্রিগেড।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুশান্ত কুণ্ডু জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
ইলেকট্রনিক্স, মোটর সাইকেল, লেদ মেশিন ও সার-কীট নাশকের দোকানসহ বিভিন্ন পণ্যে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ফলে বিক্ষুব্ধ লোকজন ফায়ার ব্রিগেড কর্মীদের ওপর চড়াও হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০২ ঘ.
bdnews24