২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে প্রতিপক্ষের হাতে ‘সন্ত্রাসী’ খুন

কক্সবাজার শহরে প্রতিপক্ষের হাতে এক যুবক নিহত হয়েছেন, যিনি পুলিশের খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

কক্সবাজার, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে প্রতিপক্ষের হাতে এক যুবক নিহত হয়েছেন, যিনি পুলিশের খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী। শুক্রবার রাত ১১টায় শহরের টেকনাফ্যা পাহাড়ি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল আলম নুরু (৩৫) দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবদুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এলাকায় তিনি একটি ‘বাহিনীর’ নেতৃত্ব দেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) জসীম উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে নুরুকে তার এলাকা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পাহাড়ি এলাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গায়ে ৫/৬টি দায়ের কোপ ও দুটি গুলির জখম রয়েছে। সম্প্রতি জমি দখলের টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৫ ঘ.