২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ময়মনসিংহ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি নামক স্থানে নেত্রকোনার দুর্গাপুরগামী বাস ও ঢাকাগামী পিকআপের মধ্যে এ সংঘর্ষ হয়। ভালুকা থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় পিকাপের চালক রিপন মিয়া (৪০) ও এর আরোহী ওমেদ আলী (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতদেরকে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পেয়েছে পুলিশ। তারা হলেন- পিকআপের আরোহী আব্দুল হালিম (৩৫), বাসযাত্রী সুকেন (২৮) ও আব্দুল হামিদ (৩২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৯৫৬ ঘ.