চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় জাহাজের ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ইউছুফ আলী তালুকদার (৬৩) ঝালকাঠীর ভাণ্ডারিয়ার মহেশকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে জাহাজ থেকে পড়ে যান ইউছুফ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চমেক ফাঁড়ির কনস্টেবল আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় জাহাজের ওপর থেকে পড়ে যান ইউছুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৫১ ঘ.
bdnews24