খুলনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ডুবি মৌজার প্রত্যাশা আবাসিক এলাকা থেকে মিলন গাজী (২২) নামে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বুধবার রাতে মিলনকে স্থানীয় দুই যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ প্রত্যাশা আবাসিক এলাকার একটি খাল থেকে মিলনের লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মিলন গাজী উপজেলার মহম্মদনগর এলাকার রফিকুল ইসলাম গাজীর ছেলে। তিনি খেলনা ও বেলুন বিক্রি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/২১১৭ ঘ.
bdnews24