জয়পুরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।
বৃহস্পতিবার উপজেলার আওলাইতে এ ঘটনা ঘটে।
নিহত এজাজুল ইসলাম (৩৭) উপজেলার দাহুরিয়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার ওসি আহসান হাবিব জানান, দুপুর ২টার দিকে আওলাই ইউনিয়ন পরিষদের কাছ থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এজাজুলকে ধরে ফেলে স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/২১১০ ঘ.
bdnews24