ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ রাসেলের জন্মদিনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত মিলাদ হয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।
ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদে সজীব ওয়াজেদ জয়সহ শেখ হাসিনা পরিবারের সদস্য, সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীরা অংশ নেন।
মিলাদ শেষে শেখ রাসেলের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত হয়।
মিলাদে ছিলেন শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০০০ ঘ.
bdnews24