২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

মাগুরায় একটি হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

মাগুরা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় একটি হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক সত্যেন্দ্র নাথ ঘোষ এ রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর রমেশ চন্দ্র সরকার। দ-িতরা হলেন মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদ, কাঞ্চন, সৈয়দ আলী খান, জাজাল, আবু খান, সাইফার, মোনামিয়া, মন্টু, চন্টু, হরেজ ও পাখি। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দিয়েছে এবং মামলা চলাকালীন দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে আদালত। জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০০ সালের ১৬ জুন মহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের কুতুব উদ্দিনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন কুতুবের ছেলে আব্দুল কাইয়ুম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪০ ঘ.