২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ের পুড়ে যাওয়া মার্কেট দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ নানকের

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রাজধানীর পশ্চিম আগারগাঁও মমতা বহুমুখী সমবায় সমিতি মার্কেট তিন দিনের মধ্যে পুনঃনির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রাজধানীর পশ্চিম আগারগাঁও মমতা বহুমুখী সমবায় সমিতি মার্কেট তিন দিনের মধ্যে পুনঃনির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এজন্য প্রয়োজনীয় ঋণ সহায়তা দিতে কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষকেও নির্দেশ দেন তিনি। বুধবার নিজ নির্বাচনী এলাকার এই সমবায় সমিতি মার্কেট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন। গত মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকা-ে মার্কেটের ৬০টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নানক বলেন, পুড়ে যাওয়া দোকানপাট পুনঃর্নিমাণ করে মালিকদের ব্যবসার সুযোগ সৃষ্টি করে দিতে সমবায় ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে। ব্যবসায়ীরা ঈদ ও পূঁজায় ঠিকভাবে ব্যবসা করে এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সহায়তার নির্দেশ দেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদেক খান ও হাবিবুর রহমান মিজান এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচছন্নতা কার্যক্রমও ঘুরে ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৪ ঘ.