২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ১৭টি চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পরনে ছিল সাদা কাপড়ের লুঙ্গী ও শার্ট এবং লাল গেঞ্জী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৭ ঘ.