ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে বিএনপি বস্তি এলাকায় আগুনে ৮০টি টং দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার রাত আড়াইটার লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট।
অগ্নিনির্বাপণ বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি বস্তি এলাকায় আগুন লাগলেও পুড়েছে আশিটি দোকান ঘর। আগুনে ৫৫টি দোকান পুরোপুরি এবং ২৫টি আংশিক পুড়ে যায়। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়। বস্তির কোনো বসত ঘরে আগুন লাগেনি।
একটি চায়ের দোকানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১০৩৪ ঘ.
bdnews24