ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুরের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
২০১০ সালের চুক্তির ধারাবহিকতায় চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ ১৮ অক্টোবর থেকে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক হোসেন চুক্তি ভিত্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে ২০১০ সালের ১৯ অগাস্ট নিয়োগ পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪৭ ঘ.
bdnews24