যশোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর-মাগুরা সড়কের খাজুরা বাজারে মঙ্গলবার দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন একটি বাসের চালক মাগুরার একরামুল হক (৩৫) এবং অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৫০)।
আহতদের মধ্যে খাজুরা সিরাজউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক কামরুজ্জামান (৪০), মৃত্যুঞ্জয় (৩৫), তপন (৪৫), মৃণাল (৫০), ফেরদৌসী জাহান (৪৫), মমতাজ (৪৩), সীমা (৩২), শিবলু (৩০), সদর আলী (৩৫), শিমুল (৪০), বাবলু ( ৪২), নাজিম (৩০), ইমা ব্যানাজির্ (৩৫) ও আফরোজাকে (৩০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে যশোরমুখী একটি বাসের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24