২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

কুমিল্লা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দাউদকান্দি সেতুর পূর্ব পাশ থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত এলাকায় এ যানজট হয় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। সন্ধ্যা ৭টায় হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, “যানজট অব্যাহত রয়েছে। আমরা পরিস্থিতি স্বভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার দিঘীরপাড়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। পেছন থেকে অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে দু’টিই রাস্তায় আড়াআড়ি হয়ে যায়। এতে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ সহস্রাধিক গাড়ি মহাসড়কে আটকা পড়ে। যানজটের সময় মহাসড়কে অত্যন্ত ধীর গতিতে যানবাহন চলাচল করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকাল সড়ে ৯টার দিকে ট্রাক দু’টি উদ্ধার করা হলেও যান চলাচল স্বাভাবিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩৪ ঘ.